ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালদ্বীপকে আরও এক লাখ ডোজ করোনা টিকা দিল ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শাহিদ এবং স্বাস্থ্যমন্ত্রী কেরাফা নাসিমের হাতে গত শনিবার করোনাভাইরাসের টিকার আরও এক লাখ ডোজ তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেছেন, গভীর অংশীদারিত্বের বিষয়টি দারুণভাবে নিশ্চিত হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শাহিদের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। করোনা চলাকালীন আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়। মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের দিকে তাকানোর ব্যাপারে সম্মত আমরা।

এস. জয়শঙ্কর আরও বলেন, ভারতের জনগণের পক্ষ থেকে মালদ্বীপের জনগণের জন্য করোনাভাইরাসের টিকার আরও এক লাখ ডোজ তুলে দেওয়া হলো সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শাহিদ এবং স্বাস্থ্যমন্ত্রী কেরাফা নাসিমের হাতে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী করোনা টিকার আরও এক লাখ ডোজ পেয়ে একে উদার উপহার হিসেবে উল্লেখ করে ভারতকে ধন্যবাদ জানান। দুই দেশ একসঙ্গে করোনা মহামারি কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করেন তিনি।

সূত্র: এএনআই, ডেইলি হান্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102