ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, নিহত ব্যক্তির নাম জামান। তিনি ট্রাকের চালক। তবে তার ঠিকানা তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। আহতদেরও নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ বক্স।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। হতাহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102