ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মঙ্গল গ্রহ থেকে প্রথমবার ভিডিও ও অডিও পাঠালো পারসেভারেন্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮৪ বার পঠিত

মঙ্গল গ্রহ থেকে প্রথমবার ভিডিও ও অডিও পাঠিয়েছে নাসার রবোযান পারসেভারেন্স। অবতরণের এক সপ্তাহ পর পারসেভারেন্সের পাঠানো শব্দ ও ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাসার বিজ্ঞানীরা।

লাল গ্রহে অবতরণের পর প্রথমবার গ্রহটি থেকে ধারণ করা শব্দ ও ভিডিও পাঠিয়েছে নাসার মঙ্গলযান পারসেভারেন্স রোভার। দেখতে আমাদের চেনা পৃথিবীর সঙ্গে গ্রহটির মিল রয়েছে অনেকখানি।

পারসেভারেন্স বিজ্ঞানী জাস্টিন মাকি বলেন, এটাই মঙ্গল গ্রহ। এটা সত্যিই খুব উত্তেজনার একটি দৃশ্য। আমাদের চেনা পৃথিবীর পাহাড়, পাথর আর ভূমির সঙ্গে এর অনেক মিল। এটা একটা এলিয়েনের পৃথিবী আর আমরা সেখানে পৌঁছে গিয়েছি।

তিন মিনিটের ওই ভিডিওতে পারসেভারেন্সের মঙ্গলে প্রবেশ ও অবতরণের চূড়ান্ত মূহুর্তগুলো ধরা পড়েছে। সেখান থেকে পাঠানো অডিও ফাইলে ধরা পড়েছে মঙ্গলের মাটিতে আছড়ে পড়া বাতাসের শব্দ। রোভারের শক্তিশালী ইঞ্জিনের ঘুর্ণীতে আশেপাশে পাথর ছড়িয়ে পড়তে দেখা যায়। রবোযানটির ৫টি ক্যামেরা আর ২টি মাইক্রোফোনে ধরা পড়েছে এসব দৃশ্য।

ক্যামেরা এন্ড মাইক্রোফোন প্রধান ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল বলেন, ‘আমি যতবার এটি দেখি ততবার আমার গা শিরশির করে ওঠে। এটি সত্যিই অসাধারণ। আপনারা চোখ বন্ধ করে ভাবুন ঐ জায়গায় আপনারা বসে এর চারপাশের পরিবেশটা অনুভব করছেন। সত্যিই, আমি নিজে যদি সেখানে থাকতে পারতাম।’

সাত মাসে ৪৭ কোটি মাইল পথ পাড়ি দিয়ে গত সপ্তাহে মঙ্গলে অবতরণ করে পারসেভারেন্স। বিজ্ঞানীরা আশা করছেন, রবোযানটি দুই বছর মঙ্গলে অবস্থান করে খুঁজে আনবে প্রাণের অস্তিত্ব । তথ্য, ছবি ও অন্যান্য নমুনা পাঠাবে পৃথিবীতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102