ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেক্সিকোর মাদক সম্রাট এল চাপোর স্ত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

মেক্সিকোর মাদক সম্রাট এল চাপো গুজম্যানের স্ত্রী এমা করোনেল এইস পুরোকে যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে মাদক পাচারের সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমা করোনেলকে হাজির করা হবে বলে জানায় জাস্টিস ডিপার্টমেন্ট।

এক বিবৃতিতে জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ওয়াশিংটন ডিসির বাইরে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১ বছর বয়সী এমা করোনেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোকেন, মেথাফেটামাইন, হেরোইন ও গাঁজা বিতরণের অপরাধে অংশ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

মাদক ও অর্থ পাচারের দায়ে এল চাপো নিউইয়র্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ৬৩ বছর বয়সী গুজম্যান ছিলেন মেক্সিকোর ‘সিনালোয়া কার্টেল’ এর সাবেক প্রধান। কর্মকর্তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক পাচারকারী ছিল এই সংঘটি।

২০১৯ সালে গুজম্যানের বিচারের সময় তার জীবনের রোমহর্ষক কাহিনী বেরিয়ে আসে। ১৩ বছর বয়স থেকেই ধর্ষণ এবং সাবেক কার্টেল সদস্য ও প্রতিযোগীদের ঠাণ্ডা মাথায় হত্যা করা শুরু করেন তিনি। মাদক পাচারের অভিযোগ ছাড়াও এমা করোনেলের বিরুদ্ধে ২০১৫ সালে মেক্সিকোর কারাগার থেকে তার স্বামী এল চাপো গুজম্যানকে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102