মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। মঙ্গলবার রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় পঞ্চসারের ইউপি চেয়ারম্যানে গোলাম মোস্তাফার দুইটি ফ্যাক্টরি থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য অফিস তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রি, সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি কারখানায় অভিযান চালায়। এসময় সেখানে কারেন্ট জাল প্রস্তুত করা হচ্ছিল।
প্রায় ২ কোটি মিটার অবৈধ জাল ও কারেন্ট জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।