ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

বগুড়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফোরকান (৩৫) এলাকায় মাটি ও বালু ব্যবসা করতেন। তিনি শহরের ফুলতলা পুকুরপাড় এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে ফুলতলা রাস্তার এই হামলার শিকার হন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান। নিহত ফোরকান হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩ টার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে আসছিল। এসময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

ফোরকানের ভাই ফয়সাল জানান, পূর্ব বিরোধের জের ধরেই তার ভাইয়ের ওপর হামলা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সোমবার বিকালে ফুলতলা এলাকায় হামলায় ফোরকান গুরুতর আহত হন। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102