ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ, শিশু ও দালালসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুর ও বেতবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

তিনি জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই সকল স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী, শিশু ও দালালসহ ৯ জনকে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার ছোট-আচড়া গ্রামের আ. হাকিম কাজীর স্ত্রী হাছিনা বেগম (৬০) একই গ্রামের আ. হানিফের ছেলে নাদিম আহম্মেদ (২৩), বাগেরহাট জেলার কাতৃকদি গ্রামের জলিল শিকদারের স্ত্রী কারিনা বেগম (২২) ও তার ছেলে রায়হান শিকদার (০২), মঠেরপাড় গ্রামের মো. আনোয়ার খলিফা ছেলে মো. শাহজালাল (২০), গজালিয়া, গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মিন্টু খা (৪৮), খুলনা জেলার ইন্দুহাটি গ্রামের সাত্তার মোল্লার মেয়ে রিনা বেগম (২৫), বানিয়া গ্রামের শামছুর রহমানের মেয়ে নাজমা খাতুন (৩০)।

এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. আল মামুন (১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102