ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএল নয়, দেশের হয়ে খেলতে চাই : মুস্তাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। একই সময়ে জাতীয় দলের শ্রীলংকা সফর থাকায় তার আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় দ্য ফিজ জানিয়েছেন, আইপিএল নয়, দেশের হয়ে খেলতে চান তিনি।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সামনে আসার পর গত কিছুদিন ধরেই এ ব্যাপারে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। চতুর্দশ আইপিএলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুরও। এ কারণে সাকিবের পর তার সিদ্ধান্ত ঘিরেও সবার আগ্রহ ছিল।

এমতাবস্থায় মঙ্গলবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুস্তাফিজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলাটাই তার কাছে অগ্রাধিকার পাবে। ফলে আইপিএলের সময় জাতীয় দলের খেলা হলে দেশের জার্সি গায়েই মাঠে নামবেন তিনি। এর আগে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুস্তাফিজ আইপিএলে খেলতে চাইলে সাকিবের মতো তাকেও যেতে দেয়া হবে। তবে আসন্ন চুক্তিতে খেলোয়াড়দের বিদেশী লিগে খেলার ব্যাপারে কিছু শর্ত বাড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। এর পরদিনই আইপিএলের ব্যাপারে নিজের অবস্থান জানালেন কাটার মাস্টার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102