ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোটেলে চিরকুট লিখে ৭ বারের সংসদ সদস্যের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে ৭ বারের সংসদ সদস্য (এমপি) মোহন দেলকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন ৫৮ বছর বয়সী দাদরা ও নগর হাভেলির এ স্বতন্ত্র সংসদ সদস্য।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের অভিজাত মেরিন ড্রাইভে একটি সি ফেসিং হোটেলে উঠেছিলেন এ প্রভাবশালী এমপি। সেখান থেকেই সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। গুজরাতি ভাষায় লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গেছে সেখানে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে। দেলকরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আদিবাসীদের অধিকারের জন্য আজীবন কাজ করেছেন তিনি। প্রথম দিকে ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা। ১৯৮৯ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লোকসভায় আসেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত টানা পেয়েছেন জনতার আশীর্বাদ। তবে এরপর হেরে যান ২০০৯ ও ২০১৪ সালে। কিন্তু গত ২০১৯ সালে ফের জয়ী হন মোহন দেলকর। নিজের প্রতিষ্ঠিত ভারতীয় নবশক্তি পার্টিক টিকিটে জয়যুক্ত হন তিনি। মাঝে তিনবার কংগ্রেস ও তিনবার বিজেপির টিকিটে জিতেছিলেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102