ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ইটভাটা শ্রমিকদের সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়ারে একটি ইটভাটার দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর আলম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনার কমলাকান্দা উপজেলার মাইজপাড়া এলাকায়।

এ ঘটনায় সোমবার রাতে নিহতের মামাতো ভাই কালা মিয়া বাদী হয়ে ১১ শ্রমিককে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এলাকাবাসীরা জানান, ওই ইটভাটায় নেত্রকোনা ও পঞ্চগড় জেলার পৃথক দুটি শ্রমিক দল ইট তৈরির কাজ করত। সকালে পঞ্চগড় জেলার শ্রমিকদের ইট বানানোর বালি শেষ হয়ে গেলে তারা নেত্রকোনা জেলার শ্রমিকদের কাছ থেকে বালু আনতে যায়।
এ সময় নেত্রকোনার শ্রমিকরা বালু দিতে রাজি না হলে দুপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পঞ্চগড় জেলার শ্রমিকরা বেলচা ও লাকড়ি দিয়ে নেত্রকোনা জেলার চার শ্রমিকের ওপর অতর্কিতে হামলা করে। এতে কমলাকান্দা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (১৮), কালা মিয়া (৪০), সবুজমিয়া (১৮) ও হাছান মিয়া (৩০) আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর ও কালা মিয়াকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার বিকালে জাহাঙ্গীর আলম মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ইটভাটায় অভিযান চালিয়ে পঞ্চগড়ের ১০ শ্রমিককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন– আব্দুর রাজ্জাক (১১), আব্দুল কুদ্দুস (২০), আ. সালাম (২৬), আসাদুজ্জামান (১৯), মিজানুর রহমান (২০), ফরিদুল ইসলাম (২৩), শিপন ইসলাম (১৮), মমতাজুর রহমান মতি (২১), জয়নাল ইসলাম (১৮) ও স্বপন (২৫)। গ্রেফতারকৃতরা সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জীবন বর্মণ জানান, গ্রেফতারকৃত আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102