ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরা‌জ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

যুক্তরা‌জ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলা‌দেশি দম্প‌তি নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় যুক্তরাজ্যের রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলায়। নিহতরা হ‌লেন আবদুর রহমান মু‌য়িম (৪৮) ও তাঁর স্ত্রী পা‌পিয়া বেগম (৩৮)।

নিহত পাপিয়া বেগমের ফুফাতো ভাই মোহাম্মদ আলাম জানান, মঙ্গলবার যুক্তরাজ্য সময় সকাল ৬ ঘটিকায় ব্যাক্তিগত গাড়ী নিয়ে পিৎজা ডেলিভারী দিয়ে ঘরে ফেরার পথে একটি মোটরসাইকেল ও কারের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে পা‌পিয়া বেগম মারা যান। আর পাপিয়ার স্বামীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দম্পতিদের তিন মেয়ে ও এক ছেলে যুক্তরাজ্যে বসবাস করে। নিহতরা বার্মিংহামে পিৎজা ডেলিভারীর কাজ করতেন। তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন।

পাপিয়া বেগমের পিতার বাড়ি মৌলভীবাজার সদর উপ‌জেলার মনুমূখ ইউনিয়নের বাজরাকোনা গ্রা‌মে এবং আবদুর রহমান মু‌য়িমের বাড়ি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রা‌মে। এ ঘটনায় দেশে বসবাসকারী নিকট আত্মীয়দের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102