ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলার বক্সে ২ হাজার কোটি টাকার কোকেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

ক্তরাজ্যের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। দেখা গেছে, কলার চালানের ভেতরে ২ হাজার ৩০০ কেজি কোকেন কলম্বিয়া থেকে আনা হয়েছিল। এই কোকেনের মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১৯০ কোটি টাকারও বেশি।

কলার চালানটি ডামি প্যাকেজ করে উত্তর লন্ডনের টোটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠানো হয়। সেখানে চালানটি সংগ্রহকারী ১০ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি জব্দ করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা।

এনসিএ’র অপারেশন বিশেষজ্ঞের প্রধান জন কোলেস বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও ছুরি কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড এবং তরুণ ও দুর্বল ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে কোকেন সরবরাহের সরাসরি সম্পর্ক আছে।’
সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102