ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ৮ নারী ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় একটি যাত্রীবাহী লেগুনায় ছিনতাইকালে ৮ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-মায়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার কাতলামাড়া এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য লেগুনা পরিবহনের উঠার চেষ্টা করে। এসময় ৮/১০ জনের একদল নারী ছিনতাইকারী সালেহা বেগমকে গতিরোধ করে লেগুনায় উঠার কৌশল তৈরি করে সালেহা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি বাসস্টান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের সত্যতা পাওয়া যায়।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ৮ নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটকৃতরা। ৮ নারী ছিনতাইকারীর নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওই পরিদর্শক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102