ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসচাপায় অটোরিকশা চালক নিহত, সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ যাত্রী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। দুপুরে একটি অটোরিকশা হাইওয়ে পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালাতে গেলে মামুন পরিবহনের একটি বাস এসে চাপায় দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত ২ যাত্রীকে উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে চালক নিহতের পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশার শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসন, হবিগঞ্জ, বাহুবল ও হাইওয়ে পুলিশের দীর্ঘ চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102