ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ হত্যার বিচার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

সিলেটে অটোরিকশা চালকদের হামলায় নিহত ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিট।

মঙ্গলবার বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংকের নির্বাহীরা, অফিসার সমিতি, অফিসার ঐক্য ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ অনেকেই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে দুপুরে মওদুদ হত্যার বিচারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিটের সভাপতি খালেকুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. আশফাক উল্লাহ স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রদান করা হয়।
এছাড়াও একইদিনে হত্যার বিচার দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন সার্কেল, আঞ্চলিক কার্যালয়, কর্পোরেট শাখা ও শাখাগুলোতে কালো ব্যাজ ধারণের পাশাপাশি প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি সিলেটের বন্দরবাজারে হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত মওদুদ আহমেদের সাথে অটোরিকশা চালক হাছানুরের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাছানুরসহ অটোরিকশা চালকদের হামলায় গুরুতর আহত মওদুদ আহমেদ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনা ২১ ফেব্রুয়ারি নিহত ব্যাংক কর্মকর্তার বড় ভাই আবদুল ওয়াদুদ অটোরিকশা চালক হাছানুরের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেছেন। নিহত মওদুদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের টেংগুরিপাড়া গ্রামে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102