ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শ্যামপুরে পানির ট্যাঙ্কে শিশুর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজধানীর শ্যামপুরের করিমউল্লাহবাগের একটি বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্যাঙ্কের পানিতে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে তিন বছর বয়সী এ মৃত শিশুকে দেখতে পায় ভবনের বাসিন্দারা। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানায় শ্যামপুর থানা পুলিশ।

অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

শ্যামপুরের করিম উল্লাহবাগের তিনতলা ভবনটির বাসিন্দারা দুদিন ধরে ট্যাপের পানিতে দুর্গন্ধ পাচ্ছিলেন। পানির রংয়েও পরিবর্তন দেখতে পান তারা। খবর পেয়ে বাড়ির মালিক ভাড়াটিয়া জলিলকে দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় ছেলে শিশুর মরদেহ। বছর তিনেকের মতো বয়স হবে শিশুটির।

ভবন মালিক জানান, বাড়ির পানির ট্যাঙ্কের তালা নষ্ট ছিল দীর্ঘদিন ধরে। ইট দিয়ে মুখটি চাপা দিয়ে রাখতেন তিনি। তবে ছাদের দরজা সবসময় খোলা থাকতো। নিচে কলাপসিবল গেইট থাকলেও নেই কোন দারোয়ান।

শিশুটির মরদেহ বিভৎস ও পঁচে যাওয়ায় চেনা যাচ্ছিল না। এলাকার লোকজনও কেউ শিশুটিকে চিনতে পারেনি।

ডিএমপির শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মফিজুল আলম বলেন, শিশুটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দু’তিন দিন আগের পুরানো।

গত দুদিনে থানায় কোন নিখোঁজের জিডি হয়নি বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102