ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত টাইগার উডস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গলফের জীবন্ত কিংবদন্তি টাইগার উডস। স্থানীয় সময় বুধবার সকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের প্রকাশিত প্রতিবেদনে বলেছে, টাইগার উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এসময় তার গাড়ি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকশ গজ দুরে ছিটকে পড়ে। এতে তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ৪৫ বছর বয়সী মার্কিন গলফারকে উদ্ধার করে অগ্নিনির্বাপনকারী দল এবং প্যারামেডিকরা। সেখানকার কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানিয়েছেন, উদ্ধার করার সময় উডস সজাগ ছিলেন। পরে তাকে ক্যালিফোর্নিয়ার একটি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।
মেডিক্যাল সেন্টারে নেওয়ার পর পরীক্ষানিরীক্ষায় উডসের পায়ে বড় রকমের চোটের বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। ১৫টি মেজোর জেতা এই গলফারের পায়ে অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ। এর আগে তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102