ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক টুইটেই ইলন মাস্কের ১৫০০ কোটি ডলার গায়েব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

টুইট করেই সর্বনাশ হলো টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের। কারণ এক টুইটেই তিনি এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন!

রোববার (২১ ফেব্রুয়ারি) মাস্ক এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘ক্রিপটোকারেন্সি বিটকয়েন ও তার ছোট প্রতিদ্বন্দ্বী ইথারের অতিমূল্যায়ন করা হয়েছে।’ এর ফলে সোমবার টেসলার শেয়ারের দর ৮ দশমিক ৬ শতাংশ কমে গেছে।

কয়েক সপ্তাহ আগেই টেসলা জানিয়েছিলেন, ভবিষ্যৎ লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহৃত হবে। এমনকি দেড়শ’ কোটি মার্কিন ডলারের বিটকয়েন কিনেছে টেসলা। এতে ডিজিটাল মুদ্রায় আগ্রহ বেড়েছে মূল ধারার বিনিয়োগকারীদের মধ্যে।

এখন মার্কিন ধনকুবের এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ক্রিপ্টোকারেন্সির মূল্য নতুন রেকর্ড গড়েছে। প্রতি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এতে বিটকয়েনের সর্বমোট বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102