ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেলসির কাছে হেরে গেল অ্যাটলেটিকো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

পুরো ম্যাচেই হারানো ছন্দ খুঁজে ফিরল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলো না। বরং চেলসির কাছে হেরে গেল ন্যূনতম ব্যবধানে।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে চেলসি।

ম্যাচটি বুখারেস্টে অনুষ্ঠিত হলেও এর পূর্ব নির্ধারিত ভেন্যু ছিল মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো। কিন্তু করোনা মহামারীর কারণে স্পেন সরকারের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি বুখারেস্টে সরিয়ে দেওয়া হয়।
ম্যাচের শুরু থেকে কোনও দলই কার্যকর কোনও আক্রমণ শানাতে পারছিল না। তবে ৩৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু টিমো ভেরনারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। বিরতির আগে চেলসি দু’বার লক্ষ্যে শট নিলেও বল জালে জড়াতে পারেনি।

অবশেষে ৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে উঠলে অসাধারণ ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন জিরুদ। যদিও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়।

আগামী ১৭ মার্চ ফিরিতি লেগে চেলসির মাঠে খেলবে অ্যাটলেটিকো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102