ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উপজেলা কর্মকর্তার কক্ষ ঘেরাও করে সন্ত্রাসীদের গুলি, মেম্বার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। নিহতের নাম সমর জীবন চাকমা (৪৫)। তিনি বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষ এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে যান মেম্বার সমর জীবন চাকমা। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষ ঘেরাও করে সময় জীবন চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তিনি চেয়ারে বসা অবস্থায় ছিলেন। সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিজিবি ও পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে বাঘাইছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাঈদ আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সমর জীবন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের আশ-পাশে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102