ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেটে পরিবহন শ্রমিকদের হামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ বুধবার সকাল ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হাছনুরসহ তার কয়েকজন সহযোগী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করে। তাকে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের বাসিন্দা।

মৃত্যুর পর হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায় পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ। তিনি জানান, মওদুদকে হত্যা করার অভিযোগে থানায় মামলা হলে পুলিশ এজহার নামীয় আসামি হাছনুরকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান চালিয়েছে। কিন্তু সে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ সকালে সে আদালতে আত্মসমর্পণ করেছে। বাকি আসামিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102