ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিইসি ও মেয়র রেজাউলের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে তিনি মামলা দায়ের করেন।

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা ও সিটি মেয়র রেজাউল করিমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
বিএনপি প্রার্থীর অভিযোগ, চট্টগ্রাম সিটি নির্বাচনে ইভিএমের ছাপানো ফলাফল দেয়া হয়নি। এছাড়া নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি এই ফলাফল বাতিল করে আরেকটি কমিশন গঠন করে ফের নির্বাচন করার দাবি জানানো হয়।

নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বাকি ছয় মেয়রপ্রার্থীকে বিবাদী করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ হয়। প্রাণহানি, দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভোট গ্রহণ স্থগিত, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন শেষ হয়।

আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী ছাড়াও এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আরো পাঁচ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ৩৯টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হন ২৩৭ জন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ ও নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102