ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড পৌঁছেছে টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনাভাইরাস ভীতিকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছে। করোনাকালে দেশের বাইরে প্রথমবারের মতো খেলতে গেছে টাইগাররা। এমন একটি দেশে গেছেন তামিমরা, যেখানে দেশটির বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি। তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড অজেয়ই রয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায় ক্রাইস্টচার্চে পৌঁছান ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলার কারণে ২ বছর আগে এই ক্রাইস্টচার্চ থেকে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। সৌভাগ্যক্রমে সে যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা।
এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেয় টাইগাররা।

২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু’দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102