ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশী দম্পতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভুত স্বামী-স্ত্রী মৃত্যু। ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় বার্মিংহাম শহরের সন্নিকটে রেডিচ এ৪৪১ মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষের কারনে তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থলেই প্রাণ হারান পাপিয়া বেগম (৩৭)। তার স্বামী আব্দুর রহমান মুয়িম (৪৫) কে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্মুলেন্স করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন ।

তারা বার্মিংহামের বচলিথের আম্বাসলি রোডের বাসিন্দা। নিহত এই দম্পতি চার রয়েছে। আব্দুর রহমান মুয়িমের দেশের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটার বিনয়শ্রী গ্রামে এবং তার স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে।

বৈশ্বিক মহামারী করোনার মাঝে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির এই মৃত্যুর খবরে বার্মিংহাম তথা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102