ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই স্কুল ছাত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনার কারণে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারকে সহায়তার জন্য ইটভাঙ্গা শ্রমিকের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই স্কুল ছাত্র। নিহত দুই স্কুল ছাত্র হলো সিরাজগঞ্জ সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্র মেহেদী (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র নাঈম (১৪)।

বুধবার সকালে ইটভাঙ্গা মেশিনের গাড়ি নিয়ে কাজে যাবার পথে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই স্কুলছাত্রসহ ৭জন আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র নাইম ও মেহেদী মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্কুল ছুটি থাকার কারণে নাঈম ও মেহেদীসহ কয়েকজন স্কুলছাত্র ইটভাঙ্গা মেশিনের শ্রমিকের কাজ করত। সকালে ইটভাঙ্গা মেশিন নিয়ে কর্মস্থলে যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ৭ জন আহত হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী মারা যায় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর নাঈম মারা যায়। স্কুল ছাত্র নাঈম ও মেহেদী মারা যাবার ঘটনায় তার সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102