ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলি সেনারা নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তদন্তে উঠে এসেছে- গত বছর বেথেলহেম ও জেরুজালেমের মধ্যে একটি চেকপোস্টে ইসরাইলি সেনারা নিরপরাধ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

আহমেদ এরিকেত (২৭) নামে ওই ফিলিস্তিনি যুবক ২০২০ সালে তার মা ও বোনকে এগিয়ে আনতে রাস্তায় বেরিয়ে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। খবর আলজাজিরার।

বোনের বিয়ের অনুষ্ঠানে তার বিয়ে নিয়েও আলোচনার কখা ছিল। ইসরাইলি সেনারা তাকে বিনাকারণে গুলি করে রাস্তায় ফেলে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

কিন্তু ইসরাইলি সেনারা রক্তক্ষরণে ফিলিস্তিনি যুবকের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এক ঘণ্টা পর তার মৃত্যু নিশ্চিত করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর অনুমতি দেওয়া হয়।

তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে মানবাধিকার সংগঠনটির তদন্তে উঠে আসে। ফরেনসিক আর্কিটেকচার নামে সংগঠনটি মঙ্গলবার এ ব্যাপারে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102