ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদের পাইলিং বসানোর সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে নির্মানাধীন মডেল মসজিদের পাইলিং বসানোর সময় দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শ্রমিক। তাদেরকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্টেডিয়াম সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শ্রমিক মোঃ তরিকুল ইসলাম মল্লিক (৪০) পার্শবর্তী বাগেরহাটের কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের সরোয়ার হোসেন মল্লিকের ছেলে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হাফিজুর ও মিরাজুলকে নাজিরপুরে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা নির্মান শ্রমিকরা জানান, বুধবার বিকেলে কয়েকজন শ্রমিক পাইলিং বসানোর কাজ করছিল। এ সময় হঠাৎ করেই পাইলিং কাজের জন্য বসানো টাওয়ার এর একটি টানা ছিঁড়ে টাওয়ারটি মাটিতে হেলে পড়লে টাওয়ারের উপরে থাকা শ্রমিক তরিকুল এবং অন্য দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যায় তরিকুল।
হাসপাতালে আনার পরপরই তরিকুলের মৃত্যু হয়েছে বলে জানান নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তফা কায়সার। তবে অন্য দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102