ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোহারে ২ সন্তানসহ গৃহবধূ পাঁচ মাস ধরে নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকার দোহার উপজেলায় সনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছে। মায়ের সাথে নিখোঁজ রয়েছে ছেলে আহাদ (১০) ও মেয়ে হাওয়া (৪)।

এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সনিয়া দোহার উপজেলার ইউসুফপুর গ্রামের সমসের আলী ও বেগম দম্পত্তির মেয়ে। তার স্বামী চান মিয়া মালদ্বীপ প্রবাসী।

নিখোঁজ সনিয়ার ভাই সজল জানান, প্রায় ৫ মাস আগে সনিয়ার তার ছেলে আহাদ ও মেয়ে হাওয়াকে নিয়ে তার নানার বাড়ী উপজেলার লটাখোলা থেকে বাবার বাড়ি ইউসুফপুরে যাওয়ার জন্য রওনা হন। এরপর থেকে সনিয়া তার দুই সন্তানসহ নিখোঁজ রয়েছে। আমরা আত্মীয়স্বজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছি কিন্ত কোন সন্ধান পাইনি। পরে আমরা দোহার থানায় যোগাযোগ করলে পুলিশ একটি লিখিত অভিযোগ নিয়েছেন।

এ ব্যাপারে দোহার থানার এস আই আক্কাস জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূ ও তার সন্তানদের খোঁজে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102