ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলনা দেওয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চর দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত রিপন (১৭) একই গ্রামের আনিছ মন্ডলের ছেলে। সে শিশুটিকে খেলনা দেওয়ার কথা বলে তার চাচা বাতেনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি কান্না করলে আশপাশের লোকজন এগিয়ে যায় পরে লোকজন দেখে বখাটে রিপন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে কালিহাতী থানাধীন মগড়া পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রিপনকে আটক করে।

এ সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শিশুটিকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযোগ প্রমাণ সাপেক্ষে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসী ধর্ষক রিপনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102