ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে অফিসফেরত তরুণীকে ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

যশোর অফিসফেরত এক নারী (২৬) হামলার শিকার হয়েছেন। এক দুর্বৃত্ত ওই নারীকে মুখ চেপে ধর্ষণচেষ্টা চালায়। এসময় তিনি ওই দুর্বৃত্তকে আঘাত করে দৌড় দেন। একইসাথে তিনি চিৎকার করতে থাকলে হামলাকারী পালিয়ে যায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ওই তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

ওই তরুণী অভিযোগ করেন, তিনি রেলস্টেশন-মুরগিফার্ম গেটের মাঝামাঝি রেলওয়ের কানুনগো অফিসের সামনে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে এক ব্যক্তি তার মুখ চেপে ধরে। হামলাকারী তাকে হুমকি দিয়ে বলে কোনও কথা বললে জবাই করে ফেলবে। এরপর হামলাকারী তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী কনুই দিয়ে সজোরে আঘাত করেন। এতে হামলাকারী তাকে ছেড়ে দিলে তিনি চিৎকার করতে করতে দৌড়ে মুরগিফার্ম রেলগেটে চলে আসেন।

তিনি জানান, তিনি অফিস থেকে প্রতিদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেন। এসময় তিনি মোবাইলফোনের টর্চলাইট জ্বালিয়ে পথ দেখে আসেন। ঘটনার সময়ও তার মোবাইলের টর্চ জ্বালানো ছিল। হামলাকারীকে তিনি আগে কখনো দেখেননি। তবে, হামলাকারী আকৃতিতে বেটে ও তার শরীরে কালচে গেঞ্জি ছিল বলে জানান। আবার দেখলে তিনি হামলাকারীকে চিনতে পারবেন।

কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, এই রকম একটি ঘটনার খবর পেয়েছি। পুলিশ তদন্ত করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102