ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি। ফেরি দু’টি আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন।