ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরান থেকে ছুটিতে দেশে এসে প্রাণ হারালেন এক প্রবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইরান থেকে গত চারদিন আগে ছুটিতে দেশে আসেন মো. বিল্লাল (২২)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয়ে মরদেহ হয়ে ফিরলেন বিল্লাল। এদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মীরপুকুরপাড় এলাকায় প্রাইভেটকার চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। বিল্লাল কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের গোলাসার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানিয়েছেন, তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন বিল্লাল। দুই বছরেরও বেশি সময় ইরান ছিলেন বিল্লাল। গত চারদিন আগে দেশে আসেন তিনি। বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মীপুকুরপাড় এলাকায় একটি প্রাইভেটকার বিল্লাল ও তার বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বিল্লাল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত বিল্লালের বন্ধু সজীবকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102