ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. সাইদুর রহমান স্যার করোনা আক্রান্ত হয়ে প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) ভোরে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ড. সাইদুর রহমানের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে জানাযা শেষে তার নিজ বাড়ি মেহেরপুরে দাফনকার্য সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পরিবার গভীর শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করি।
জানা গেছে, গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমান সস্ত্রীক করোনা পজিটিভ হন। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। গত তিনদিন আগে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ইবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শোকবার্তায় উপাচার্য বলেন, ড. সাইদুর রহমানের মৃত্যুতে আমরা একজন দক্ষ ও যোগ্য শিক্ষককে হারালাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102