ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে দুপক্ষের তুমুল সংঘর্ষ, অসহযোগ চালিয়ে যাবেন শিক্ষার্থী ও চিকিৎসকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী এবং পক্ষ অবলম্বনকারীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজন ফটোসাংবাদিক আহত হয়েছেন বলে আলজাজিরা জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার অভ্যুত্থানের পক্ষে ইয়াঙ্গুনে প্রায় হাজারখানেক মানুষ একটি র্যালি করে। তাদের অনেকে ফটোগ্রাফার ও মিডিয়াকর্মীদের হুমকি দিতে থাকে। একপর্যায়ে অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষ, হাতাহাতি শুরু হয়।

এদিকে কাজে যোগদানের জন্য জান্তার তীব্র চাপ থাকলেও তা উপেক্ষা করে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।

বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু এদিন শিক্ষাথীদের ক্যাম্পাস থেকে বের হতে দেয়নি পুলিশ। ক্যাম্পাসের গেট আটকে রেখেছিল তারা।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর সবার আগে সেনা প্রশাসনের সঙ্গে অসহযোগিতা এবং ধর্মঘটের ঘোষণা দেন ডাক্তাররা।

সেনাবাহিনী তাদের কাজে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। ভয়ভীতি প্রদর্শনে কাজ না হওয়ায় এখনও সামরিক বাহিনী নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। বিভিন্ন সময় ডাক্তারদের আবাসিক এলাকা ও কোয়ার্টারের কাছে গিয়ে হানা দিয়েছে।

ইয়াঙ্গুনের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ২৫ বছর বয়সী বিক্ষোভকারী কং সাত ওয়াই বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে আমাদের জীবন আশা হারিয়েছে, স্বপ্নের মৃত্যু হয়েছে। স্বৈরতন্ত্রকে সমর্থন করা শিক্ষাব্যবস্থাকে আমরা গ্রহণ করব না।’

অভ্যুত্থানের প্রতিবাদে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির বহু পেশাজীবী ও সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার এই অসহযোগের সমর্থনে মিছিল করবেন চিকিৎসকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102