ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে মাস্ক পরিহিত দুর্বৃত্তরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102