ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে ২২ মাদকসেবী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নাটোরে মাদক সেবনের সময় ২২ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে ৫ গ্রাম গাঁজা ও ২৫০ গ্রাম চোলাই (দেশি মদ) মদসহ সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার একডালা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মিঠু (৪৮), রওশান আলী (৬২), মো. মোতালেব (৫৫), শরিফুল ইসলাম (৪৫), মো. রিয়াজ (৩৫), মো. হৃদয় (২২), মো. বিপ্লব (২৫), মো. আনোয়ার হোসেন (৪৮), আবু সাইদ (৬২), সামছের জোয়ার্দ্দার (৪৬), মামুন বিশ্বাস (২৭), মো. বাবু প্রমানিক (৩২), মো. ইউসুফ (৫০), চান্দের মন্ডল (৪০), রাব্বানী মোল্লা (২৪), শরিফুল ইসলাম (৩৮), মো. আজিজুল (২২), মো. ইমতাজ (৪৮), বিপ্লব কুমার দাস (৩৮), মো. শামীম (২০), মো. নাহিদ (২৩) ও তোফাজ্জেল হোসেন (৫৬)।

সিপিসি-২ র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর তার নেতৃত্বে সদর উপজেলার একডালা গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় একত্রে মাদক সেবনের সময় ওই ২২ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন এলাকা থেকে এসে একত্রে বসে মাদক সেবন করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102