ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ আটে এক পা দিয়ে রাখলো ম্যানসিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাককে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শেষ আটের ওঠার পথে এক পা দিয়ে রাখলো পেপ গার্দিওলার দলটি। ফিরতি লেগে অল্প ব্যবধানে হারলেও অ্যাওয়ে গোলের সুবিধায় শেষ আটে চলে যাবে স্কাই ব্লুজরা।

বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২-০ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৯তম জয় পেলো ইংলিশ দলটি। এমন জয়ে একটি গোল করেছেন সিটির বার্নার্ডো সিলভা। তার অ্যাসিস্টে অপর গোলটি করেছেন গ্যাব্রিয়েল জেসাস।

ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত মনশেনগ্লাডবাখের মাঠে। কিন্তু নতুন করে করোনাভাইরাসের প্রার্দুভাবে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা জারি করায় ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়।

এই নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের ২৯তম মিনিটে জোয়াও কানসালোর ক্রস থেকে দারুণ এক গোল করে সিটিকে এগিয়ে নেন বার্নার্ডো সিলভা। এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতির পর ফিরে বারবার আক্রমণে ওঠার চেষ্টা করছিল সিটি। তবে ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। বার্নার্ডো সিলভার হেডে বল যায় বক্সে, বাকিটা সারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো সিটি। আগামী ১৬ মার্চ ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে নামবে দুই দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102