ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডাক্তার ছেলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধা মায়ের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

যশোরে ভরণ পোষণ না দেওয়ায় ডাক্তার ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বৃদ্ধা মা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অভিযোগের বিষয়টি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামিদের প্রতি সমন জারি করেন। বৃদ্ধা মা, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৭০)

মামলার আসামিরা হলেন- বাদীর মেজ ছেলে ডাক্তার মুসলিম আলী ও তার স্ত্রী ডাক্তার সাবিয়া সুলতানা। তারা দুজনেই বর্তমানে সিলেট সদর উপজেলার আপন গুলজার টাওয়ারে বসবাস করেন। একই সাথে তারা কিং ব্রিজের সামনে ইবনে সিনা হোমিও সেন্টারে চিকিৎসক হিসেবে কাজ করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২০ ডিসেম্বর তার স্বামীর মৃত্যু হয়। এরপর তিনি অসহায় হয়ে পড়েন। তবে তার মেজ ছেলে ডাক্তার মুসলিম আলী ও তার স্ত্রী দুজনেই বিত্তবান। তারা বর্তমানে সিলেটে থাকেন। মুসলিমের দুটি চেম্বার রয়েছে। সেখানে তিনি নিয়মিত রোগী দেখেন এবং ওষুধ বেচাকেনা করেন। এ কাজে তিনি প্রতিমাসে লাখ টাকা আয় করেন। কিন্তু মায়ের কোনো খোঁজ খবর নেন না। ভরণ পোষণ চাইলেও দেয় না। মোবাইলে কল দিলে ধরে না। এমনকি ফোন নম্বর ব্লক করে রেখেছেন।

মামলায় আরও উল্লেখ করেন, বাদীর অন্য ছেলেদের অবস্থা শোচনীয়। মেয়েরা থাকে শ্বশুরবাড়ি। বর্তমানে বাদী অত্যন্ত অসুস্থ অবস্থায় অনাহারে, অর্ধাহারে ও বিনাচিকিৎসায় দিন কাটালেও ছেলে তাকে ভরণপোষণ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102