ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

সিরাজগঞ্জে নিখোঁজ হওয়ার ৮ দিন পর হাসান আলী (২৪) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ সদর উপজেলার শিয়ালকোল ইউপির নতুন ফুলবাড়ী গ্রামে একটি আনারস বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেন। হাসান পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া ভাসানী রোড মহল্লার সেলিমের ছেলে। অটোচালক হাসান গত ১৭ ফেব্রæয়ারি থেকে নিখোঁজ ছিল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গত ১৭ ফেব্রুয়ারি হাসান নামে ওই অটোরিকশা চালক নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরের পর নতুন ফুলবাড়ি চরের মধ্যে একটি আনারস বাগানে গলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৮/৯ দিন আগেই তাকে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখা হয়েছিল। তবে নিখোঁজের পর পরিবারের কেউ থানায় অবগত করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102