ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর আত্মহত্যার খবরে বিষপানে আত্মহত্যা স্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের শামসুল হকের পুত্র বিল্লাল হোসেন (২৫) গত বুধবার রাত ৭টার দিকে বাড়ির পাশে চালতা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্বামীর আত্মহত্যার খবর শুনে রাত ৯টার দিকে বিষপান করে তার স্ত্রী তাসলিমা খাতুন (২০)। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পারিবারিক কলহের জেরে দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102