ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে একজন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যবহৃত খেলনা পিস্তল ও অন্যান্য সামগ্রীসহ রনি আহম্মেদকে আটক করা হয়।

আটক রনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে আটককৃত ব্যক্তিসহ একটি চক্র ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। ভোররাতে এক ট্রাক ড্রাইভারকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে চক্রটি। তখন আমরা তাকে আটক করতে সক্ষম হই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রের সব সদস্যকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

রনির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102