ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গার লক্ষিপুর গ্রামের কাচারিপাড়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলি (৩৭) আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের পাইকপাড়ার ইদ্রিস আলির ছেলে। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতরা হলেন- শিপনের ছোট ভাই রিপন ও পাখি ভ্যান চালক ইকরামুল কবির।

জানা যায়, শুক্রবার সকালে শিপন ও রিপন মিলে পাখি ভ্যানে করে পাইকপাড়া থেকে ঢেউ টিন কেনার জন্য চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে আসছিলেন। তারা কাচারিপাড়া ভূমি অফিসের সামনে পৌঁছালে পাখি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102