ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি বাদশাহর সঙ্গে বাইডেনের ফোনালাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

দীর্ঘ অপেক্ষার পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে তাদের মধ্যে এ কথা হয়েছে।

প্রতিবেদনটিতে এই হত্যাকাণ্ডে আরব দেশটির প্রভাবশালী যুবরাজের যোগসাজশের উল্লেখ রয়েছে বলে মনে করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সপ্তাহ পাঁচেক আগে শপথ নেওয়ার পর বাইডেনের ফোনকলের দীর্ঘ তালিকায় অপেক্ষমাণ ছিলেন বাদশাহ সালমান।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে হোয়াইট হাউসের আহ্বানের অংশ হিসেবে এ টেলিফোন কূটনীতি।

২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গুপ্তঘাতকদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের ওই সাংবাদিক। এতে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জড়িত বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

হোয়াইট হাউস বলছে, বাইডেনের সঙ্গে আলাপে ৮৫ বছর বয়সী বাদশাহ নিরাপত্তা সম্পর্ক জোরদারের কথা বলেছেন। আর ইরানসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের ভূখণ্ডের সুরক্ষায় প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102