ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৭ ডাকাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুরানবেড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদাসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মেঘনা নদীতে সন্দেহজনক দুটি নৌকা থামার জন্য সংকেত দেওয়া হয়। তখন ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে পাঁচটি রামদা, একটি চোখা রাকসা, একটি লোহার পাইপ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আক্তার মোল্লা (২৮), দীন ইসলাম হাওলাদার (২৫), বাকের শিকদার (২৬), মোক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রারী (২৩), শফিক হাওলাদার (২১)। তারা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102