ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে আগুনে পুড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

চাঁদপুরের হাইমচরে আগুনে পুড়ে এক নারী স্কুলশিক্ষিকা মারা গেছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশের কয়েকটি সংস্থা তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত শিখা রানী মজুমদার পেশায় স্কুলশিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বেশ ভদ্র এবং বিনয়ী ছিলেন তিনি। তবে কী কারণে তিনি আগুনে পুড়ে মারা গেছেন তা জানাতে পারছেন না স্বজন এবং প্রতিবেশীরা। এদিকে আগুনে পুড়ে রহস্যজনক এমন মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের হাইমচর কিন্ডারগার্টেন নামে একটি শিশু স্কুলের শিক্ষিকা ছিলেন শিখা রানী মজুমদার। শুক্রবার ভোরে বাড়ির উঠানে গায়ের আগুন লাগে শিখা রানী মজুমদারের (৫৫)। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই তার দেহ। এই ঘটনার পর চাঁদপুরের পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ জানিয়েছে, আগুনে শিখা রানী মজুমদারের পুরো শরীর পুড়ে গেছে।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী সবিতা রানী মজুমদার জানান, রাতে এক সঙ্গে তারা ঘুমিয়ে ছিলেন। ভোরে অন্যদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় বাড়ির উঠানে ননদের পুড়ে যাওয়া দেহ দেখতে পান তিনি। কীভাবে কখন ঘুম থেকে ওঠে ননদ উঠানে গেলেন তা জানাতে পারেননি তিনি। স্থানীয়রা জানান, পঞ্চাশোর্ধ্ব এবং অবিবাহিত শিখা রানী মজুমদার বাবার বাড়িতে থাকতেন। সেখানে বড় ভাই মৃত শক্তি মজুমদারের স্ত্রী সবিতা রানী মজুমদারের সঙ্গেই তিনি বসবাস করতেন। সেখানে তারা দুজন ছাড়া আর কেউ থাকতেন না। বেশ বিনয়ী এবং ভদ্র ছিলেন শিখা রানী মজুমদার। কারো সঙ্গে তার শত্রুতা ছিল কি না তার জানা নেই তাদের। এমন মৃত্যুতে তারাও শোকাহত।

এদিকে পিবিআইর চাঁদপুর অঞ্চলের পরিদর্শক কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ফরেনসিক রিপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, রহস্যজনক এই মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। তিনি আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে আগুনের বিষয়টি উদঘাটন করতে পারবে তদন্তসংশ্লিষ্টরা।

দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইমচর থানা পুলিশ। তবে এখনো কেউ বাদী হয়ে থানায় মামলা করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102