ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশতাকের মৃত্যুতে প্রয়োজনে তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি থাকা লেখক মুশতাক আহমেদের কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে সব কিছু বোঝা যাবে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর দুই নাম্বার গেইট এলাকায় অবস্থিত নব নির্মিত পুলিশ সুপার কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, মুশতাক আহমেদ তার লেখনীতে কখন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কিংবা অন্যের বিশ্বাসে আঘাত হানার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২০ সালে যে মামলা হয়েছিল, সেই মামলায় কাশিমপুর জেলখানায় তিনি কারাবন্দি ছিলেন। হঠাৎ আইজি প্রিজনের মাধ্যমে সংবাদ পাওয়া যায়, তিনি অসুস্থবোধ করায় কারাগারের যে হাসপাতাল আছে সেখানে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা একটু খারাপ হলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়।

প্রতিটি স্বাভাবিক কিংবা অস্বাভাবিক মৃত্যুর তদন্ত হয়ে থাকে। যে কোন মৃত্যুকেই ঘিরে প্রশ্ন উঠে। সেই জন্য মৃত্যুর ঘটনায় কারাগারে হোক অথবা দুর্ঘটনা হোক, অবশ্যই ময়নাতদন্ত করে থাকি। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে কিভাবে মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। প্রয়োজনবোধে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

এ সময় আলজাজিরার প্রকাশিত নিউজ সম্পর্কে স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চক্রান্ত চলছে। অনেকে অনেক ধরনের কাজ করে চলেছে। আল জাজিরা যে নিউজ করেছে, বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না। দেশের মানুষ এই নিউজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর ও যাত্রা মিথ্যা নিউজ প্রচার করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কেন এই মিথ্যা বানোয়াট নিউজ, উদ্দেশ্য কি সব দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া এ ঘটনায় দেশের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ও তদন্ত হচ্ছে। যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান আসাদুজ্জামান খান কামাল।

নব নির্মিত পুলিশ সুপার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী সহ সাংসদরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102