ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইটভাটায় মাটি চাপা পড়ে ইটভাটা শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের কদম দেউলি গ্রামে শুক্রবার সকালে কাজ ইটভাটায় কাজ করার সময় মাটির চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত মোঃ হাবীবুর রহমান(২৫), বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়ের হারুলিয়া গ্রামের কালা চাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ.এস.এফ ব্রিকসে ইট বানানোর কাজ করছিলেন হাবীবুর রহমান। এ সময় ইট তৈরীর ছাকুনীর নীচে চাপা পড়েন তিনি। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ.এস.এফ ব্রিকসের ম্যানেজার মোঃ আব্দুল হান্নান বলেন,কাজ করার সময় হাবীবুর রহমান ছাকুনী ভেঙে মাটি চাপা পড়ে মারা যান। ঘটনাটি খুবই দুঃখজন।

বারহাট্টা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102