ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই দিন ‘বন্দি’ থেকে বাইরে বের হলো টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড পৌঁছেই সবাইকে কঠোর কোয়ারেন্টিনে যেতে হয়। হোটেল রুমে নিজ নিজ কক্ষে দুই দিন ‘বন্দি’ থাকার পর, অবশেষে আজ বাইরে বের হওয়ার সুযোগ পান বাংলাদেশের ক্রিকেটাররা। তার আগে সকল ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বাইরে বের হয়ে ৩০-৪০ মিনিট করে হাঁটা-হাঁটি করেন তামিম-তাসকিনরা। বাইরে বের হলেও সবাই একে অন্যের থেকে ২ মিটার দূরত্ব বজায় রেখেছেন। পুরোপুরিভাবে চলাফেরা করতে ১৪ দিন সময় লাগবে। দুই দিন ঘরবন্দি থাকার পর বাইরে বের হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্রিকেটাররা। পেসার তাসকিন আহমেদের কন্ঠে তেসনই সুর মিলেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘পরিবারের সাথে ফোনে কথা বলে, সিনেমা দেখে ঘরে সময় কাটছে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু সূচি দেয়া হয়েছে ঘরে যেসব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সব মিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু শরীর চর্চা, সিনেমা, পরিবারের সঙ্গে কথা বলা- এভাবেই যাচ্ছে সময়। এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনও এ ভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।’

বাইরে বের হওয়ার আগে সকল ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন তাসকিন। তিনি বলেন, ‘ভালো লাগছে যে টানা দুইদিন একদম বন্দি রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর হাঁটার সুযোগ হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরিক্ষা বাকি আছে। আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সব মিলিয়ে আলাদা অনুভূতি। যত দ্রুত অভিজ্ঞতা শেষ হবে, ততোই ভালো।’

ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দুই টি টি-টোয়েন্টি। শেষ দুই টি টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102