ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ট্রাক্টর চাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে শহরের অদূরে তালতলা বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার ভোরে প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।

পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়না তদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102