ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।

তবে দুর্ঘটনায় নিহত ও আহত সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপপরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

‘দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন’ জানান তিনি।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিরাজুল।

এদিকে শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102